মেলবোর্নে ঝড়ে শিশুসহ নিহত ৩

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০৯:৪৮

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ঝড় ও তীব্র বাতাসে গাছে চাপা পড়ে চার বছরের এক শিশুসহ কমপক্ষে তিনজন মারা গেছেন।
কর্তৃপক্ষ জানায়, ঝড়টি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৫৮ কিলোমিটার। ঝড়ের প্রভাবে ভিক্টোরিয়া রাজ্যটিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে সেখানকার প্রায় ৯৫ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হইয়েছে,  নিহতরা সবাই মেলবোর্নের শহরতলীতে বসবাস করতেন। ঝড় আঘাত হানার পর মেলবোর্নের শহরতলীর অনেক বাসিন্দাই অভিযোগ করেছেন যে তারা দূষিত খাবার পানি পাচ্ছেন।  

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর প্রায় দুই মাস ধরে কঠোর লকডাউন চলছে ভিক্টোরিয়ার রাজ্যের রাজধানী মেলবোর্নে । অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি করোনার সংক্রমণ ঘটেছে এই ভিক্টোরিয়া রাজ্যেই। রাজ্যটিতে করোনায় এ পর্যন্ত ৫০০ জন মারা গেছেন।

ইত্তেফাক/এআর