সোনারগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৪৮

জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সব শহীদের রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনাসভা, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার বারদী ইউনিয়নের দলরদী গ্রামে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অতিথি আবু হাসনাত শহিদ মো. বাদল। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমুখ।