ক্রীড়াবিদ ও পর্বত আরোহী রেশমা নাহার রত্না নিহত হওয়ার ঘটনার বিচার দাবিতে শুক্রবার গোপালগঞ্জে দৌড় অনুষ্ঠিত হয়েছে। ভোর ৬টায় গোপালগঞ্জ পৌরপার্ক থেকে দৌড় শুরু হয়। সদর উপজেলার বেদগ্রাম, রঘুনাথপুর, দিঘারকুল, মুজিব বাজার, বোরাশী মান্দারতলাসহ প্রায় ১৬ কিলোমিটার পথ অতিক্রম করে সকাল ৮টার দিকে পুনরায় পৌরপার্কে এসে দৌড় শেষ হয়। এতে গোপালগঞ্জ ও কাশিয়ানী উপজেলার প্রায় ২০ জন দৌড়বিদ অংশ নেয়। পরে পৌর পার্কের শহিদ মিনারের পাদদেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
