মাকে জবাই করে হত্যা ছেলে গ্রেফতার

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৫৩

রায়পুর উপজেলায় ধারালো দা দিয়ে মা শেফালী বেগমকে (৬০) জবাই করে হত্যা করেছে জাফর হোসেন (২৬) নামে এক ছেলে। শুক্রবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামে সর্দারবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর গ্রামবাসী জাফরকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মায়ের সঙ্গে জাফরের মাদক সেবনের বিরোধের কারণে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।