আজ আবার ক্লাবগুলোর সঙ্গে লিগ কমিটির বৈঠক

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৫৭

প্রিমিয়ার ফুটবল লিগ নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে। আজ আবার বৈঠক। এবার দ্বিতীয় দফায় ক্লাবগুলোর সঙ্গে বসবে লিগ কমিটি। এ সভার কথা আগেই জানিয়ে রেখেছিলেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। গত বুধবার খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেছেন। সেদিন খেলোয়াড়দের কথা শুনে নিয়েছেন। আজ সেই প্রস্তাবনাগুলো নিয়ে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা। বাফুফেতে বেলা আড়াইটায় এ সভা হওয়ার কথা জানিয়েছে বাফুফে। খেলোয়াড়রা বাতিল হওয়ার লিগের বকেয়া পারিশ্রমিক চান। সঙ্গে নতুন মৌসুমের অর্ধেকের বেশি আগাম পারিশ্রমিক চেয়েছেন। আর এখন যেখানে রেজিস্ট্রেশন করা আছে সেখানেই তারা খেলবেন। আজ জানা যেতে পারে ক্লাবগুলো কী বলে।