লোকাঙ্গন-এর সংগীতানুষ্ঠান

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৫৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠন ২৬ আগষ্ট ‘মুজিবর আছে বাংলার ঘরে ঘরে’ শীর্ষক এক অনলাইন আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। লোকাঙ্গনের সভাপতি নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে এই অনলাইন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন সিনিয়র সচিব ও আবৃত্তিকার সোহরাব হোসাইন। তিনি বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদিত গান পরিবেশন করেন সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র শীল, সাধারণ সম্পাদক মো: শামীম হোসেন, সদস্য শ্যামল কুমার পাল, মো: রহমতুল্লাহ, মাফুজার রহমান ও মৌমিতা মুমু। অনলাইন আয়োজনে বিপুল সংখ্যক শ্রোতা অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।