জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৪ শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে রায় সাহেব বাজার ও তাঁতীবাজার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল থেকেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে করে ঢাকা-মাওয়া সড়কে যানজট দেখা দিয়েছে।
আরো পড়ুন: অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত
গতকাল রাত ১২টায় মেসের নিচ থেকে ২ জন শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে তাদের ছাড়িয়ে আনতে গেলে আরো ১২ জনকে পুলিশ আটক করে। এর প্রতিবাদেই তার সহপাঠীরা বিক্ষোভে নেমেছে।
ইত্তেফাক/কেআই
