কয়েক মাস বন্ধ থাকার পর অবশেষে প্রচার শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যালেচর পয়েন্ট’ সিজন-২। নির্মাতা কাজল আরেফিন অমি নির্মিত এই নাটকটি ১০ সেপ্টেম্বর থেকে ধ্রুব টিভির ইউটিউবে প্রচারিত হবে।
সপ্তাহে (তিনদিন) বৃহস্পতিবার থেকে শনিবার রাতে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ২ প্রচারে আসবে। ১৫ টির মতো পর্ব প্রচারের পর ‘সিজন ২’ শেষ হবে বলে জানান এর নির্মাতা কাজল আরেফিন অমি।
‘ব্যালেচর পয়েন্ট’ ধারবাহিকটিতে অভিনয় করেন মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মনিরা মিঠু, সাবিলা নূর, নাদিয়া মিম। আরো রয়েছেন মারজুক রাসেল, চাষী আলম, তামিম মৃধা, সানজানা রিয়া, মুসাফির শোয়েব বাচ্চু সহ অনেকে।
নির্মাতা অমি বলেন, যে সপ্তাহে ‘সিজন ২’ শেষ হবে, পরের সপ্তাহেই ‘সিজন ৩’ প্রচারে আসবে। নতুন সিজনের জন্য প্রথম লটে বেশ কিছু পর্বের শুটিং এরই মধ্যে শেষ করেছি। এবারের অংশে নতুন কয়েকজন শিল্পীকেও দেখা যাবে। নাটকের বিষয় বস্তুতেও পরিবর্তন আসবে।
ইত্তেফাক/বিএএফ
