কুমিল্লার মনোহরগঞ্জে পানিতে ডুবে জিহাদ (৭) ও সায়েদ (৯) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ঝলম (উ.) ইউপির নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ একই গ্রামের বাহরাইন প্রবাসী মাহবুব এর ছেলে ও সায়েদ দুবাই প্রবাসী খোকন এর পুত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, জিহাদ ও সায়েদ সম্পর্কে চাচাত- জেঠাত ভাই, তারা দুজন বাড়ির সামনে পুকুর ঘাটলায় খেলাধুলা করছিল। হঠাৎ তাদের খুঁজে পাওয়া না গেলে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুর ঘাটলার পাশে পায়ের স্যান্ডেল ভাসতে দেখা গেলে পানির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়।
পরে চিকিৎসার জন্য স্থানীয় নাসা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর অকাল মৃত্যুতে উভয় পরিবারে চলছে শোকের মাতম। শনিবার বাদ আসর জানাজা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইত্তেফাক/জেডএইচ
