‘শতভাগ নিশ্চয়তা নিয়ে শুটিং করা কঠিন’

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২০:৩২

সিয়াম নাসির। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। মহামারির প্রভাবে পর আবারো ব্যস্ত হয়ে উঠেছে ক্যামেরার সামনে। তবে আগের আমেজে এখনো ফেরেনি শুটিং। সার্বিক বিষয় নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

অনেকদিন পর আবারো শুটিংয়ে ফিরেছেন। কাজের অবস্থা কেমন মনে হচ্ছে?

কাজের অবস্থা তো আগের জায়গায় নেই। শুটিং শুরু হলেও পুরনো আমেজে এখনো ফেরেনি শুটিং। যদিও এখন সবকিছু স্বাভাবিকের দিকে যাচ্ছে। তবে আতঙ্ক এখনো রয়েছে। শুরুর দিকে অনেকে কাজে ফিরতে একটু আশংকাবোধ কররেও এখন প্রায় সবাই কাজে ফিরছে। তবে পুরনো আমেজে ফিরতে সময় লাগবে।

 

স্বাস্থবিধি মেনে কতটুকু কাজ হচ্ছে মনে করেন?

আসলে শুটিং এমন একটি জায়গা যেখানে অনেক মানুষের টিম। চাইলেও মানুষ ছাড়া কাজ সম্ভব নয়। প্রডাকশন থেকে স্বাস্থ্যবিধি ঠিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। তবুও নিরাপত্তার অনিশ্চয়তা নিয়ে কাজ করতে হচ্ছে। আর শতভাগ নিশ্চয়তা নিয়ে শুটিং করা কঠিন।

 

সম্প্রতি একটি মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করেন। সেই প্রসঙ্গে বলুন—

নাটকটি মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন বড়দা মিঠু। আমি তার আদর্শে নিজেকে গড়ে তুলি। এবারই প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে অভিনয় করলাম। দারুণ এক অভিজ্ঞতা।