০১.
তোমাদের সন্তান, প্রকৃতির সন্তান—
বৃথা বেধে শৃঙ্খলে বাধিলে মায়ার গান।
০২.
নষ্ট করা পরের আরাম—
গর্হিত কাজ, শাস্ত্রে হারাম।
০৩.
লোভলিপ্সায় আশা—
গাঙের পাড়ে বাসা।
০৪.
ছুড়ছে দা’টি, ঝগড়াঝাঁটি, ভাঙল বাটি বলে—
পড়শি করে কানাঘুষা, রংতামাশাও চলে।
০৫.
পরের ভালো’য় গা জ্বলে—
জানতে, মানুষ না হলে?
০৬.
শিশুর রূপে একেকটি ঈশ্বর—
করল বেহেশত মর্ত্যলোকের ঘর।
০৭.
শূন্যস্থান পূরণ করাই প্রকৃতির অভ্যেস—
হালের গরু পড়লে মারা, টানবে লাঙল মেষ!
