বান্দরবানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৪৪

বান্দরবান প্রতিনিধি

পর্যটন শহর বান্দরবানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার বিকালে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে থেকে বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাসের উদ্যোগে শহর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধনে ওষুধ মিশ্রিত স্প্রেকরণের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাস উপস্থিত ছিলেন।