রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৪৫

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় বিকাশ বিশ্বাস (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন পায়েল হালদার। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্যা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিকাশ বিশ্বাস শিবচর উপজেলার চরবটলা দীঘি রোড এলাকার অনিল বিশ্বাসের ছেলে এবং টেকেরহাট মা লক্ষ্মী জুয়েলার্সের দোকানের কর্মচারী ছিলেন। রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ সাদি জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।