গাংনীতে ১৬ কেজি গাঁজাসহ আটক এক

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৪৬

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনী সীমান্তে ১৬ কেজি গাঁজাসহ নজরুল ইসলাম নামের এক জন বৃদ্ধকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার ভোর ৪টার সময় উপজেলার রংমহল সীমান্ত থেকে তাকে আটক করা হয়। রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল মান্নান জানান, সীমান্তের ১৩৭/৫ এস পিলার দিয়ে গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা উদ্ধারের ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আসামিকে জেলহাজতে পাঠানো হবে।