নিকলীতে হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৪৬

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

উপজেলার হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে মো. ইফাত (২৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পর্যটন এলাকা মোহরকোনা বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। শনিবার সকালে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় পানিতে মো. ইফাতের ভাসমান লাশ পুলিশ উদ্ধার করে। ইফাত নোয়াখালী জেলার মো. হানিফ মিয়ার ছেলে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।