রংপুরে করোনায় আরো তিন জনের মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৪৮

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর বিভাগের আট জেলায় শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০ হাজার ৫৩ জন এবং মৃত্যু হয়েছে তিন জনের। এ বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১৭১ জন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে এক প্রেস বার্তায় এসব তথ্য জানা গেছে।