তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় পানিতে ডুবে শিশু মো. আজিম উদ্দীনের (৫) মৃত্যু হয়েছে। শনিবার সকালে আজিম বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা যায়। সে উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের ভ্যানচালক কামরুল ইসলামের ছেলে। সরুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
