ক্যাপসন নিউজ

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২১:৫৬

যমুনা ব্যাংক লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান। এছাড়া যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ অংশ নেন। সভায় ২০১৯ সালের শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন করা হয়

০০০০০

সিরাজগঞ্জ-২-এর সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এবং জনতা ব্যাংকের সিইও অ্যান্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ (মুক্তিযোদ্ধা) সিরাজগঞ্জ সদরের হার্ড পয়েন্টে জনতা ব্যাংক লিমিটেডের উদ্যোগে গতকাল বানভাসি জনগণের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। সিরাজগঞ্জ সদরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন

০০০০০

পার্বত্য জেলা খাগড়াছড়ি সদরে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭৫তম খাগড়াছড়ি শাখা সম্প্রতি ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এমপি এবং  ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভিডিও কনফারেন্সে অংশ নেন