বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনাসভা

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২২:২০

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগ ও সব অঙ্গসংগঠনের উদ্যোগে ধামরাইয়ের সোমভাগে আলোচনাসভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। একই দিনে ভালুম এ আর খান ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেনের পৃষ্ঠপোষকতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার দিনব্যাপী আয়োজনে সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, সোমভাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. বিল্লাল হোসেন, সোমভাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক প্রমুখ।