রাজধানীতে নকল প্রসাধনী তৈরি : দুজনের কারাদণ্ড

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৮:২১

রাজধানীর মুগদা থানা এলাকায় নকল প্রসাধনী সামগ্রী তৈরির অভিযোগে দু’জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। 

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- মহিউদ্দিন (৩২) ও মো. নাজিম (২৬)।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, শনিবার রাতে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে নকল প্রসাধনী সামগ্রী উৎপাদন করার জন্য মহিউদ্দিনকে এক বছর ছয় মাস ও মো. নাজিমকে তিনমাস সশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ঘটনাস্থল হতে নকল প্রসাধনী সামগ্রী ও প্রসাধনী তৈরির মেশিনসহ বিভিন্ন প্রকার সরঞ্জাম জব্দ করা হয়।


ইত্তেফাক/ইউবি