গতরাতে শ্রীনগরের পান্থচৌক এলাকায় লস্কর-ই-তৈয়বার তিন সন্ত্রাসী নিহত হয়। এ নিয়ে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে জম্মু-কাশ্মীরে ১৫৬ সন্ত্রাসী নিহত হয়েছে।
গত বছর নিহত হয়েছিলো ১৫২ জন সন্ত্রাসী। এবার এই সংখ্যাকে ছাড়িয়ে গেছে। রবিবার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এদিকে গতরাতে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য প্রাণ হারায়। অঞ্চলটি অবরোধ করে অভিযান এখনও চালাচ্ছে পুলিশ।
ইত্তেফাক/জেডএইচ

