স্মৃতিতে প্রণব মুখার্জি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৪

১) স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুর পর নয়াদিল্লিতে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সান্ত্বনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবিটি ১৯ আগস্ট ২০১৫ সালের। (২) ভারতের রাষ্ট্রপতি হিসেবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রণব মুখার্জির হাতে স্মারক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

(৩) ১৯৮৩ সালের ২৮ ডিসেম্বর কলকাতায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির বৈঠকে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে কংগ্রেস নেতা প্রণব মুখার্জি। (৪) সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হবেন না জানানোর পরে আলোচনার কেন্দ্রে এসেছিল প্রণবের নাম। কিন্তু শেষ পর্যন্ত মনমোহনকে বেছে নেয় হাইকমান্ড। (৫) বাংলাদেশি বংশোদ্ভূত স্ত্রী শুভ্রার সঙ্গে প্রণব মুখার্জি।

(৬) ২০১৬ সালের ১২ এপ্রিল নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের তত্কালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ১৪ দলের সমন্বয়ক প্রয়াত মোহাম্মদ নাসিম, ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন এবং সে সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী —ছবি :এএফপি, পিটিআই, ইত্তেফাক

ইত্তেফাক/এসআই