লেবাননের নতুন প্রধানমন্ত্রী কূটনীতিক মুস্তফা আদিব!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০২:১৮

বৈরুতে বিস্ফোরণের পর চরম সংকটে পড়া লেবাননের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জার্মানিতে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত মুস্তফা আদিব। লেবাননের সম্প্রদায়ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থায় দেশটির প্রধানমন্ত্রী হবেন একজন সুন্নি মুসলিম। আর ইতিমধ্যেই দেশটির প্রধান সুন্নি রাজনৈতিক দল ফিউচার মুভমেন্ট আদিবকে প্রধানমন্ত্রী করায় সমর্থন দিয়েছে।

চলতি মাসের প্রথমদিকে রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে প্রায় ১৯০ জনের প্রাণহানির পর ব্যাপক সমালোচনা ও আন্দোলনের মুখে পদত্যাগ করে হাসান দিয়াবের নেতৃত্বাধীন সরকার। দেশটির প্রধান বন্দর বিধ্বস্ত হওয়ায় ১৯৭৫-৯০ সালের গৃহযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে লেবানন। এমন কঠিন সংকটাপন্ন মুহূর্তেই দায়িত্ব যেতে পারে আদিবের হাতে।

সাবেক সরকারপ্রধান সাদ হারির নেতৃত্বাধীন দ্য ফিউচার মুভমেন্ট রবিবার সংসদীয় জোটের বৈঠকে এ রাষ্ট্রদূতের প্রতি সমর্থন জানিয়েছে। শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহ এবং তাদের মিত্র আমাল মুভমেন্টও আদিবকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন দেশটির এক শীর্ষ শিয়া নেতা।

ইত্তেফাক/এসআই