প্রণব মুখার্জীর মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৮

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

এক শোকবার্তায় খালিদ মাহমুদ বলেন, প্রণব মুখার্জী বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। প্রতিমন্ত্রী প্রণব মুখার্জীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ইত্তেফাক/এমআর