তালা ও পাটকেলঘাটা থানা ছাত্রদলের কমিটি গঠন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৭

সাতক্ষীরার তালা ও পাটকেলঘাটা থানা শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব ও সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তালা থানা ছাত্রদলের হাফিজুর রহমান হাফিজকে আহ্বায়ক ও এসকে ফারুক হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম, আবুল হাসান মোল্ল্যা, আজমল হোসেন জুয়েল, ইয়াছিন মোড়ল, সাইদুর রহমান, আবুল হোসেন, মোস্তফা আহম্মেদ রিপন, সালমান আব্রাহাম, মেহেদী ইমরান, খাদিজা খাতুন, সদস্য- মফিজুল ইসলাম, মাহবুবুর রহমান রানা, মেজবাহুর রহমান নাহিদ, শামীম হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল হালিম, ফাহাদ হোসেন, মাসুম বিল্লাহ, সিদ্দিক হোসেন।

অপরদিকে রিজভী আহম্মেদকে আহ্বায়ক ও আবিদ হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পাটকেলঘাটা থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, যুগ্ম- আহ্বায়ক আব্দুস সালাম, আল আমিন, আওলাদ হোসেন, সবুজ গাজী জাকারিয়া মাসুদ, বিল্লাল হোসেন, ইমরান হোসেন, সদস্য- শাহিন আক্তার, আফজাল হোসেন, সবুজ হোসেন, ফিরোজ হোসেন, সাইফুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, আছাদুল খান, বাপ্পী সরদার, শরিফুল ইসলাম, মেহারব হোসেন রিমু, শাহিনুর আলম।

এছাড়া তালা সরকারি কলেজ শাখার মো. রিপন ইসলামকে আহ্বায়ক ও রায়হান শেখকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে উপজেলার সকল ইউনিট ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ইত্তেফাক/এমআর