করোনা সংশ্লিষ্ট অপরাধে চীনে গ্রেফতার ৬ হাজার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৪

চীনে করোনা মহামারি-সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে প্রায় ৬ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। চীনা কর্তৃপক্ষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

চীনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৮০০-এর মতো। স্বাস্থ্যকর্মীদের হত্যা, ত্রুটিপূর্ণ চিকিত্সাসামগ্রী বিক্রি, ভ্রমণের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়া প্রভৃতি অভিযোগে ঐ ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ৫ হাজার ৭৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কতজন এখন কারাগারে, কাউকে এর মধ্যে সাজা দেওয়া হয়েছে কি না, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বর প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। উহান থেকেই বিশ্বব্যাপী এ ভাইরাস ছড়িয়ে পড়ে বলে বিশেষজ্ঞরা ধারণা করেছে। কঠোর পদক্ষেপ নেওয়ায় চীনে করোনার সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সম্প্রতি দেশটিতে স্থানীয় পর্যায়ে সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি।