সাভারে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১২:২১

সাভারে অস্ত্রসহ চিহ্নিত দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে সাভারের হেমায়েতপুর মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

আটককৃতরা হলো- পাবনার আতারকুলা থানার শিমুলচাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৪০) ও রাজবাড়ির পাংশা থানার পাট্টা গ্রামের মৃত মুঞ্জুর মন্ডলের ছেলে মিজানুর রহমান (৩৮)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুরের মুসলিম পাড়া এলাকার শিহাব ভান্ডারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ ওই বাড়ির ভাড়াটিয়া রবিউল এবং মিজানুরকে আটক করা হয়েছে। তারা উভয়েই চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি