বিনোদন ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে গত ৩১ আগষ্ট মারা গেলেন স্বাধীনতা উত্তর সর্বভারতীয় রাজনীতির সফলতম বাঙালি এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তার এই মহাপ্রয়াণে বলিউডের তারকারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো—
লতা মুঙ্গেশকর :প্রণব দা মারা গেছেন এই খবর শুনে আমি খুবই মর্মাহত। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতের রত্ন এবং একজন বিনয়ী ভদ্র মানুষ। আমাদের মধ্যে দারুন একটি শ্রদ্ধাশীল সম্পর্ক ছিলো।
শাহরুখ খান :একের পর এক বিষাদের খবর। মেনে নেয়া কষ্টের। আত্মার শান্তি কামনা করি এই মহান নেতার প্রয়ানে।
আমির খান :প্রণব মুখার্জী স্যারকে শুধু রাষ্ট্রনায়ক বললে ভুল হবে। তিনি গবেষক ও দার্শনিক। এমন রাষ্ট্রনায়ক পৃথিবীতে অল্প ক’জন এসেছেন।
হূতিক রোশন :একজন রাষ্ট্রনায়ক। ব্যতিক্রমী পন্ডিত, একজন স্বপ্নদ্রষ্টাকে আজ হারালাম আমরা। প্রণব মুখার্জি আজীবন আমাদের মাঝে আগামীর প্রেরণা হয়ে বেঁচে থাকবেন। এই দুঃখের মুহূর্তে তার পরিবার এবং মর্মাহত কোটি ভারতীয়দের প্রতি আমার সমবেদনা।
করণ জোহর :আপনার আত্মার শান্তি কামনা করি স্যার। এই দেশের প্রতি আপনার নিষ্ঠা এবং সম্মানের জন্য আপনাকে স্যালুট।
অক্ষয় কুমার : প্রণব স্যারের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই মর্মাহত আমি। তার অবদান চিরকাল মনে রাখবে ভারত। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি তার সঙ্গে কাটানোর একটি স্মৃতি শেয়ার করতে পেরে। তার পরিবার এবং ভক্তবৃন্দের প্রতি সমবেদনা রইল।
শহীদ কাপুর :জাতির জন্য এটা অপূরণীয় ক্ষতি। আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি প্রণব মুখার্জি স্যার। বিনম্র শ্রদ্ধা।
