বাজওয়া পরিবারে সম্পদের পাহাড়, পাক সেনাবাহিনীতে উত্থানের প্রতিচ্ছবি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪১

আসিম সালেম বাজওয়া। একজন অবসরপ্রাপ্ত জেনারেল। বড় ধরণের দুর্নীতির কেলেঙ্কারির সঙ্গে জড়িত। তিনি এখন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) চেয়ারম্যান। প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

'ফ্যাক্ট ফোকাস'-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আসিম বাজওয়ার ভাই, স্ত্রী ও দুই ছেলের বিশাল ব্যবসায়িক মালিকানা রয়েছে। চারটি দেশে তাদের ৯৯টি প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে পিৎজা ফ্র্যাঞ্চাইজিসহ ১৩৩টি রেস্তোরাঁ রয়েছে। এসবের আনুমানিক মূল্য ৩৯.৯ মিলিয়ন ডলার। 

প্রতিবেদনে বলা হয়েছে, ৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে মূল কোম্পানি হচ্ছে ৬৬টি। আর ৩৩টি মূল কোম্পানিগুলোর শাখা। বাকি পাঁচটি কোম্পানি বন্ধ হয়ে গেছে। 

প্রতিবেদন অনুসারে, বাজওয়া পরিবারের সংস্থাগুলো তাদের ব্যবসায়ের উন্নয়নে আনুমানিক ৫২.২ মিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রে সম্পত্তি কেনার জন্য ১৪.৫ মিলিয়ন ডলার ব্যয় করেছে। এই সমস্ত অর্থ তারা এমন সময় ব্যয় করেছে, যখন আসিম বাজওয়া
এবং তার বিভাগ পাকিস্তানীদের তুলনা মূলকভাবে অনুন্নত দেশে বিনিয়োগ করতে উত্সাহিত করেছিল।

আইএসপিআর এবং দক্ষিণী কমান্ডের কমান্ডার প্রতিবেদনে বলা হয়, বাজওয়া পরিবার তাদের ব্যবসায়ের নাম বাজকো গ্রুপ রেখেছিলো। বাজওয়ার ছেলেরা ২০১৫ সালে বাজকো গ্রুপে যোগদান করে। 

এসএপিএম হিসাবে জুনে স্বাক্ষরিত সম্পদ এবং তার ঘোষণা অনুযায়ী, আসিম বাজওয়া স্ত্রীর নামে ১৮,৪৬৮ ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন। তবে, 'ফ্যাক্ট ফোকাস' প্রতিবেদন অনুসারে, আসিমের স্ত্রী ফাররুখ জেবার বর্তমান সম্পদ এবং যৌথ মালিকানাধীন সম্পত্তির পরিমাণ ৫২.৭ মিলিয়ন ডলার।

দাবি করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে এবং পাকিস্তানে বাজওয়া পরিবারের ব্যবসায়িক সাম্রাজ্যের বৃদ্ধি অবসরপ্রাপ্ত জেনারেল অসীম সলিম বাজওয়ার ক্ষমতার উত্থানের সঙ্গে মেলে।

প্রতিবেদনে অসিম বাজওয়ার ভাইয়ের উত্থানও চিহ্নিত হয়েছে। অথচ তিনি রেস্তোরাঁয় ডেলিভারি চালক হিসেবে কাজ শুরু করেছিলেন। তবে এখন তিনি ১৩৩টি রেস্তোরাঁ নিয়ে নিজের খাবারের চেইন চালাচ্ছেন।

ইত্তেফাক/জেডএইচ