মো. ফারাহর নতুন লক্ষ্য

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:০০

স্পোর্টস ডেস্ক

অ্যানট্রিম কোস্ট হাফ ম্যারাথনে নতুন ব্রিটিশ রেকর্ড গড়তে চান স্যার মো. ফারাহ। অলিম্পিকে চারবার সোনা জেতা এই দূরপাল্লার দৌড়বিদ নিজের অংশগ্রহণ নিশ্চিত করে ঘোষণাটি দেন।

উত্তর আয়ারল্যান্ডের লার্নে এই আসর অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি অ্যানট্রিম কোস্ট হাফ ম্যারাথনে অংশ নেওয়ার জন্য মুখিয়ে আছি। আমার এখানে দারুণ কিছু ইতিহাস আছে। দেখা যায়, এবার আমার জন্য কি অপেক্ষা করছে। নতুন রেকর্ড? কেন নয়।’