স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসিকে নিয়ে ধোঁয়াশা কাটছেই না বার্সেলোনার। এরই মধ্যে লিগ মৌসুমের সূচি ঘোষণা করেছে লা লিগা। সেখানে প্রকাশ পেয়েছে দুটো এল ক্লাসিকোর দিনক্ষণ, যা হয়ে যেতে পারে শেষ এক যুগে প্রথম মেসিহীন এল ক্লাসিকোও।
মেসির সঙ্গে সমস্যা সমাধান হোক আর না হোক, আগামী ২৬ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সা। আগস্টে চ্যামিপয়ন্স লিগের ব্যস্ততা থাকায় প্রথম দুই রাউন্ডে খেলবে না দলটি, রিয়াল খেলবে না এক রাউন্ড। লিগ শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। এরপর ২৫ অক্টোবর মৌসুমে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে ন্যু ক্যামেপ। সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগটি হবে আগামী ১১ এপ্রিল।
