যোগ দিলেন আরো পাঁচ আর্চার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:০১

আর্চারি জাতীয় ক্যাম্প

স্পোর্টস ডেস্ক

করোনা পরীক্ষায় উতরে গিয়ে আরো পাঁচ আর্চার যোগ দিয়েছেন বাংলাদেশ আর্চারি দলের ক্যাম্পে। মহামারির কারণে প্রায় পাঁচ মাসের বিরতির পর গত আগস্টে অনুশীলনে ফেরেন রোমান সানারা। এর পর গত ৩০ আগস্ট অনুশীলনে যোগ দেওয়ার পূর্বশর্ত হিসেবে ছয় জন আর্চারের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে অসীম কুমার দাস, সিয়াম সিদ্দিক, বন্যা আক্তার, সুমা বিশ্বাস আর আসিফ মাহমুদের পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। গতকাল মঙ্গলবার থেকে কোচ মার্টিন ফ্রেডেরিখের অধীনে অনুশীলনে যোগ দিয়েছেন এই পাঁচ জন।

নমুনা পরীক্ষার উপযোগী না থাকায় আশিকুজ্জামান যোগ দিতে পারেননি অনুশীলনে। গতকাল মঙ্গলবার আবারও তার নমুনা দেওয়া হয়, ফলাফল জানা যাবে আজ।