করোনায় আক্রান্ত ডি মারিয়া

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:০২

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়নস লিগে এই মারিয়ার গোলেই ফাইনালে পৌঁছায় পিএসজি। জানা গেছে, মারিয়া চ্যাম্পিয়নস লিগ শেষে স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিলেন, সেখানেই তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হন। এখানেই শেষ নয়, পিএসজিতে মারিয়ার সতীর্থ লিয়ান্দ্রো পারেদেসও ইবিজায় করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দুই জন এখন আইসোলেশনে আছেন। পিএসজি ক্লাব এক আনুষ্ঠানিক বিবৃতিতে দুই জন আক্রান্ত হওয়ার খবর জানালেও নাম প্রকাশ করেনি। ইবিজায় পিএসজি খেলোয়াড়দের মধ্যে আরো ছিলেন নেইমার, কেইলর নাভাস ও অ্যান্ডার হেরেরা। তারাও আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা আছে। আসছে ১০ সেপ্টেম্বর লিগ ওয়ান মৌসুম শুরু করবে পিএসজি।