এসি মিলানেই থাকছেন ইব্রা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:০২

সুইডিশ কিংবদন্তি ইব্রাহিমোভিচের সঙ্গে চুক্তি নবায়ন করেছে সিরি ‘এ’র ক্লাব এসি মিলান। চুক্তির মেয়াদ আগামী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। ছয় মাসের চুক্তিতে গেল জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল এলএ গ্যালাক্সি ছেড়ে মিলানে যোগ দেন ইব্রাহিমোভিচ। করোনা ভাইরাস মহামারির কারণে মাঝে লম্বা সময় খেলা বন্ধ থাকায় চুক্তির মেয়াদ ২০১৯-২০ মৌসুমের শেষ পর্যন্ত বাড়ানো হয়। সেটাও শেষ হয়ে যাওয়ার পর ইব্রার ভবিষ্যত্ নিয়ে তৈরি হয়েছিল জল্পনা-কল্পনা। মিলানের আনুষ্ঠানিক ঘোষণায় থেমে গেছে সব কানাঘুষা।