চট্টগ্রামে সমন্বয়হীন উন্নয়ন কর্মকাণ্ড

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিটি ওয়ার্ডে রাস্তার সংস্কার কাজ শুরু করে নিয়মিতভাবে। একটি রাস্তার সংস্কার কাজ শেষ হওয়ার পরে দেখা যায় ওয়াসা এসে সেই রাস্তা খুঁড়ে তাদের কার্যক্রম শুরু করেন। এরপর রাস্তাটির অবস্থা আবার ঠিক আগের মতো করুণ অবস্থায় রূপ নেয়। দেখা যায় রাস্তায় গর্ত আর গর্ত। রাস্তায় ভাঙন শুরু হয়। অথচ রাস্তার সংস্কার কাজ শেষ হয়েছে কয়েকমাস আগে। এভাবে রাস্তার সংস্কার কাজ কোনো উপকার বয়ে আনছে কি? চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ওয়াসার মধ্যে সমন্বয়হীনতার অভাবে এই অবস্থা। ওয়াসার কাজ শেষ হওয়ার পর রাস্তার ভাঙা অংশটুকু সংস্কার করা হয় না। কোনোমতে বালি চাপা দেওয়া হয়। তাতে রাস্তাগুলো আগের মতো ভঙ্গুর অবস্থায় রূপ নেয়। গাড়ি চলাচলের অসুবিধা হয় আর জ্যাম লেগে যায়। সরকারের অর্থের অপব্যয়ই হয় এই ধরনের সমন্বয়হীন কাজে।                        

মোহাম্মদ হুমায়ুন কবির

দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম