রাজশাহীতে অস্ত্র ও গুলিসহ আটক ১

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে অস্ত্র ও গুলিসহ মো. লালন (৩৯) নামে একজনকে আটক করেছে র্যাব-৫। সোমবার রাত ৯টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ঐ এলাকার আবুল কালামের ছেলে। মঙ্গলবার সকালে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে একটি করে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

বেনাপোলে আটক ১

এদিকে যশোরের বেনাপোল সংবাদদাতা জানান, শহরের নাভারণ পুরাতন বাজার এলাকা থেকে মঙ্গলবার সকালে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ বাহার আলী (৩৫) নামে একজনকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। সে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।