বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘা ও চারঘাটে মঙ্গলবার ২৬ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। নিজ নির্বাচনি এলাকা ঐ দুই উপজেলায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক (এপিএস) সিরাজুল ইসলাম বলেন, করোনার বিষয়ে জনগণকে সচেতন থাকতে ইতিপূর্বেও চারঘাট-বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন উপকরণসহ সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়নে আবারও দুই উপজেলায় ২৬ হাজার মাস্ক বিতরণ করা হয়।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই উপজেলার ইউপি চেয়ারম্যান, মেয়র ও রাজনৈতিক নেতাসহ সাধারণ জনগণ।
