চাটমোহরে দুইটি অবৈধ সোঁতিবাঁধ অপসারণ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৪২

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে অবৈধ সোঁতিবাঁধের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার ও গত সোমবার দিনভর উপজেলার চিনাভাতকুর এলাকায় গুমানী নদীতে ও হান্ডিয়াল ইউনিয়নের জিয়ালগাড়ি জেলায় স্থাপিত অবৈধ দুইটি সোঁতিবাঁধ অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম। অভিযান চলাকালে নদীর মধ্যে পুঁতে রাখা সমস্ত বাঁশ তুলে ফেলা হয়। কেটে দেওয়া হয় দড়ি ও তার। চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ আ. হামিদ মাস্টার বলেন, সোঁতিবাঁধ স্থাপনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।