মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরে সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্স ভর্তি ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই জলিল, এসআই রাকিব, এএসআই সজল ও এএসআই রওশন বিশেষ অভিযান চালান। এ সময় মহেশপুর পোস্ট অফিস মোড় থেকে ২২৫ বোতল ফেনসিডিল ও আট কেজি গাঁজা ভর্তি অ্যাম্বুলেন্সসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।
