গাজীপুর সিটিতে পানি সরবরাহে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে সমন্বিত প্রকল্প বাস্তবায়নে ভারতের ইআইসি ওয়াটার টেকনোলজি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ইআইসির পক্ষে কোম্পানির প্রোপাইটর আবু যায়েদ মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ভারতের ওআইএন আয়ন এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র ম্যানেজার দেবাশীষ সরকার, ওওয়াইএন ইন্ডিয়া লিমিটেডের টেকনিক্যাল অ্যাডভাইজার মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।