কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশত দুস্থ শিশুকে নতুন জামা দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকা প্রবাসীর আর্থিক সহায়তায় বিভিন্ন বয়সের শিশুদের হাতে নতুন জামা তুলে দেওয়া হয়। এ সময় শিশুরা নতুন জামা গায়ে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। গতকাল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ স্বদেশি প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে উপজেলার বালীগাঁও এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে শিশুদের হাতে নতুন জামা হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো. জসিম উদ্দিন। সাংস্কৃতিক সম্পাদক আরিফ আমান ভূঁইয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদ প্রমুখ।
