মানিকগঞ্জে গ্রাম পুলিশদের বাইসাইকেল ও পোশাক বিতরণ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

মানিকগঞ্জ প্রতিনিধি

হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ১২১ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, মানিকগঞ্জের উপপরিচালক (উপসচিব) ফৌজিয়া খান, হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, নারী ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন প্রমুখ।