আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ড. শাহ আলমের ইন্তেকাল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের প্রতিষ্ঠাতা ডিন ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. শাহ আলম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।  সোমবার  রাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অধ্যাপক ড. শাহ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি চবির আইন অনুষদ প্রতিষ্ঠায় অধ্যাপক ড. শাহ আলমের অবদানের কথা স্মরণ করেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।