শোক সংবাদ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৮

মো. মোস্তাফিজুর রহমান

বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজের পিতা মুক্তিযোদ্ধা ও সাবেক ভূমি উপসহকারী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান (৭০) সোমবার করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.. .রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। বরগুনা সার্কিট হাউজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস শোক প্রকাশ করেছেন।