ব্লকে ২৪ কোটি টাকার লেনদেন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল মঙ্গলবার ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, কোম্পানিগুলোর ৫০ লাখ ৩৫ হাজার ২৩৭টি শেয়ার ৪৩ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৪ কোটি ১০ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ৮ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকার সিঙ্গারের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সাউথইস্ট ব্যাংকের। এছাড়া ইউনাইটেড পাওয়ারের ৬৫ লাখ ৬৬ হাজার টাকার, সামিট পাওয়ারের ৯ লাখ ৩৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৭ লাখ ২ হাজার টাকার, সিলভা ফার্মার ২২ লাখ ৮০ হাজার টাকার, সী পার্লের ১২ লাখ ১১ হাজার টাকার, সায়হাম কটনের ১৭ লাখ ১০ হাজার টাকার, পূবালী ব্যাংকের ২৫ লাখ ৫০ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ২৩ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ৯৮ হাজার টাকাসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে।