ইত্তেফাক রিপোর্ট
কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারের তালিকাভুক্ত ইস্টার্ন ইনসিওরেন্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে। উল্লেখ্য, গত ১৯ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৭৮.৪০ টাকায়। আর ২৭ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৯৫.৬০ টাকায়। অর্থাত্ এই পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৭.২০ টাকা বা ২২ শতাংশ বেড়েছে।
