ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড সরকারি কর্মচারী হাসপাতালকে ৬০০টি এন৯৫ মাস্ক প্রদান করেছে। ডেসকোর পক্ষে বিদ্যুত্ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের নিকট এসব মাস্ক হস্তান্তর করেন। মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে ডেসকো বোর্ডের চেয়ারম্যান মোছাম্মাত্ মাকসুদা খাতুন, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কাওসার আমীর আলী, বিদ্যুত্ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক উপস্থিত ছিলেন। সামাজিক দায়বদ্ধতার আওতায় কোভিড-১৯ সংক্রমিতদের চিকিত্সায় নিয়োজিত ডাক্তার ও নার্সগণের সুরক্ষার জন্য এন৯৫ মাস্ক সরবরাহের সিদ্ধান্ত হয়। —প্রেস বিজ্ঞপ্তি
