অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট এসএম মুনীর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট এসএম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে ইতিমধ্যে অ্যাডভোকেট মুরাদ রেজা ও অ্যাডভোকেট মোমতাজউদ্দিন ফকির দায়িত্ব পালন করে চলেছেন।