মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ১৯৯৫ সালে বেইজিং ঘোষণার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০০০ সাল হতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। এ প্রকল্পের সহযোগী হিসেবে ১১ মন্ত্রণালয় ও বিভাগ কাজ করছে। এই অ্যাপ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন সভা, সেমিনার, প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম প্রকল্পের উদ্যোগে অনলাইন প্ল্যাটফরম ‘উত্তরণ’ এর উদ্বোধনী অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন ফরিদা পারভীন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসেন।
