বুয়েটের নতুন প্রোভিসি অধ্যাপক আব্দুল জব্বার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বার খান। আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। অধ্যাপক ড. আব্দুল জব্বার খান গত ৩০ মে পিএসসিতে তার পাঁচ বছর মেয়াদি সাংবিধানিক দায়িত্ব শেষ করেছেন। —প্রেস বিজ্ঞপ্তি